বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

৩ রানে ৭ উইকেট নিয়ে ওভারডাইকের বিশ্ব রেকর্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনই রেকর্ডবুকে ঝড় তুললেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক। ফ্রান্স নারী দলের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন ওভারডাইক। নিজের স্পেলে দুইটি ওভার মেইডেনও করেছেন তিনি।

নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এর আগে ৭ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ধরে ৬ উইকেট নেয়ার নজির ছিল ১২ জন বোলারের (নারী ক্রিকেটে ৭ জন, পুরুষ ক্রিকেটে ৫ জন)।

বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার নজির গড়লেন ওভারডাইক। এতদিন ধরে নারী-পুরুষ ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের। তিনি মালদ্বীপের বিপক্ষে ০ রানে নিয়েছিলেন ৬টি উইকেট।

সেই রেকর্ড ভেঙে এবার প্রথমবারের মতো ৭ উইকেট নিলেন ওভারডাইক। এ কীর্তি গড়ার পথে তিনবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। এর মধ্যে একবার চার বলে তিন উইকেট নিলেও, হ্যাটট্রিক করতে পারেননি। তার বিধ্বংসী বোলিংয়ে ফ্রান্স অলআউট হয়েছে মাত্র ৩৩ রানে। পরে ৩.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নেদারল্যান্ডস।

এদিকে একইদিন জার্মান নারী দলের বিপক্ষে রীতিমতো ছেলেখেলাই করেছে আয়ারল্যান্ড। গ্যাবি লুইসের ৬০ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আইরিশরা। জবাবে পুরো ২০ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারালেও ৩২ রানের বেশি করতে পারেনি জার্মানি।

Frédérique Overdijk, take a bow!

Volg alles live https://t.co/ORUc4BKn0G#FRAvNED #CricketNL #ICCT20WCEQ #T20WorldCup pic.twitter.com/7Y0zEXemAx— CricketNetherlands (@KNCBcricket) August 26, 2021

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102