বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যে কারণে সাকিবকে ছাড়াই অনুশীলনে টাইগাররা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেছে টাইগারদের প্রস্তুতি। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ (২৭ আগস্ট) প্রথম অনুশীলনে নামলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। সকাল ১০টায় শুরু হওয়া টাইগারদের অনুশীলন চলে বেলা ১টা পর্যন্ত।

এক সিরিজ পর দলে ফেরা মুশফিকুর রহিম, লিটন দাস আর আমিনুল ইসলাম বিপ্লবসহ কিউইদের বিপক্ষে এ হোম সিরিজে ডাক পাওয়া সবাই শুক্রবার সকাল-সকাল নেমে পড়েন অনুশীলনে। তবে শেরে বাংলায় পুরোদস্তুর এ অনুশীলনে দেখা মেলেনি সাকিব আল হাসানের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনের অনুশীলনে কেন নেই সাকিব? খোঁজ নিয়ে জানা গেল, সাকিব আসলে তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাই অনুশীলনে যোগ দেয়া হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে জানিয়েছেন, ‘কোন সমস্যাই নেই। সাকিব শনিবার থেকে অনুশীলনে যোগ দেবে।’

তাহলে আজ কেন অনুশীলন করলেন না সাকিব? রাবিদের ব্যাখ্যা, ‘যুক্তরাষ্ট্র থেকে দেশের ফেরার পর ৩ দিনের রুম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সাকিব যেহেতু ২৪ আগস্ট মধ্যরাতে দেশে ফিরেছে, তাই তার ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ হবে আজ (২৭ আগস্ট)। এ কারণে সাকিবের পক্ষে আজ প্র্যাকটিস করা সম্ভব হয়নি।’

তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে শনিবার থেকে সাকিব হোটেল রুম থেকে বাইরে যেতে পারবেন। মানে নিয়মিত অনুশীলনও করতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102