বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচারসহ ছয় দফা দাবি জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা একদল শিক্ষার্থী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’র ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা সরকারের কাছে এই দাবি জানান।

সমাবেশে শিক্ষার্থীরা ছাত্রলীগ ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে ফ্যাসিবাদ সরকারের গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বক্তব্য প্রদানকালে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ এর আহ্বায়ক মুতাছিম ভুঁইয়া রাফিদ বলেন, হাসিনা পালিয়েছে কিন্তু ফ্যাসিবাদ পালিয়ে যায়নি। ফ্যাসিবাদের দোসররা এখনো সরকারের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। উল্টো গণহত্যার মাস্টারমাইন্ড ছাত্রলীগকে দেশ থেকে পালাতে সহায়তা করা হচ্ছে।

তিনি আরো বলেন, হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না। গণহত্যাকারী ও ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগের বিচার না হলে আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানী করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এসময় ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ এর যুগ্ম-আহ্বায়ক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম আশরাফ অর্ণব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী সংস্কারের কথা বলা হলেও বাস্তবে তার ছিটেফোঁটাও আমরা দেখতে পাই না। নারকীয় তাণ্ডব চালানো পুলিশ অফিসারদেরকে কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না এ প্রশ্নের উত্তর আমরা রাষ্ট্রের কাছে চাই।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-

১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অপকর্মের তদন্ত করা

২. তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে যথাপোযুক্ত মামলা দেয়া

৩. ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বানিয়ে বিগত ১৫ বছরের সব অপকর্ম উন্মোচন করা

৪. গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা ও ফ্যাসিজমের দোসর যেসব শিক্ষক আছেন তাদের অপসারণ করা

৫. বিপ্লবের স্মৃতি সংরক্ষণের জন্য ম্যুরাল, স্থাপনার নামকরণ কিংবা এ ধরণের পদক্ষেপ নেয়া

৬. বিশ্ববিদ্যালয়ে গত ১৫ বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের বক্তব্য সামনে আনা এবং ন্যায়বিচারের ব্যবস্থা করা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102