বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ এই পর্যন্ত দেখেছেন
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের শুরুতে প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়।
পঞ্চগড়-২  আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মো. কাজী সায়েমুজ্জামান পুস্পস্তবক অপর্ণের পর একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা বিএনপি , মুক্তিযোদ্ধাসহসহ সকল সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক শেষে সকল ভাষা শহিদসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলা বর্ণমালা দিয়ে শহিদ মিনারসহ পুরো শেরে বাংলা পার্ক সাজিয়েছে পঞ্চগড় পৌরসভা
পঞ্চগড়ের জেল সুপার মো. রবিউল ইসলাম জানান, জেলা কারাগারের অভ্যন্তরে ‘সংকল্প’ মুক্তমঞ্চে কারাবন্দীদের নিয়ে ভাষাভিত্তিক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে।
এছাড়া দিবসটি উদযাপনে সুর্যোদয়ে সাথে সাথে জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধায় সরকারি অডিটোরিয়ামে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি জাতি গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102