মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

নিরাপত্তা শঙ্কায় পরিবার

যশোর চাঁদার দাবিতে ককটেল বিস্ফোরণ

শাহারুল ইসলাম ফারদিন, যশোর
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ এই পর্যন্ত দেখেছেন

যশোরের অভয়নগর উপজেলায় চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নওয়াপাড়া গ্রামের রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র মোহাম্মদ আলীর কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গভীর রাতে তার বাসভবনে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি চাচার বাড়ির ভেতর ধোঁয়ার কুণ্ডলী। চাচা পরিবারসহ ঢাকায় থাকায় বড় কোনো ক্ষতি হয়নি।

খবর পেয়ে রাতেই অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য এবং থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিস্ফোরণে ব্যবহৃত জালের কাঠি, লাল টেপসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে।

অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা বিস্ফোরণের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102