রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শনিবার দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হক সুমন, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো: বেলাল হোসেন।

এছাড়াও পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যুবদল, ছাত্রদলসহ জেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফুলের ডালা, ব্যানার, ফেসটুন নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহীদ মিনার চত্বরে।

অন্যদিকে ১২ টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অবস্থিত শহীদ মিনারেও পুস্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরক্ষণে সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়।

স্ব-স্ব প্রতিষ্ঠানে “আগামীর বাংলাদেশ বিনির্মানে ৫২ এর ভাষা আন্দোলন ও ২৪ এর গনঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। জেলার মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102