বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

একসঙ্গে দুই সিনেমায় স্পর্শিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মুক্তির অপেক্ষায় রয়েছে অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘ফিরে দেখা’ সিনেমাটি। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে। ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনার কারণে সেটি পেছানো হলো। সেই ছবি মুক্তির আগেই একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।

ছবি দুটির নাম ‘রক্ত ময়ূর’ ও ‘জলকিরণ’। দুটি ছবি-ই পরিচালনা করবেন এইচ আর হাবিব। স্পর্শিয়া জানান যে, কিছুদিন আগেই ছবি দুটির জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এরমধ্যে ‘রক্ত ময়ূর’ হচ্ছে অ্যাকশন থ্রিলার ও ‘জলকিরণ’ হচ্ছে সাইন্স ফিকশন নির্ভর। ‘জলকিরণ’ সিনেমায় স্পর্শিয়ার বিপরীতে থাকছেন চিত্রনায়ক নিরব।

অর্চিতা স্পর্শিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, অনেকদিন ধরেই কথা হচ্ছিলো। সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়ায় একসঙ্গে দুটো ছবিতেই চুক্তিবদ্ধ হই। দুটো ছবি দুই ধরণের। আশা করি দর্শকরা আমাকে ভিন্নভাবেই দেখতে পাবেন।

‘রক্ত ময়ূর’ সম্পর্কে তিনি বলেন, সমাজের রদ্রে রন্দ্রে লুকিয়ে থাকা দেশ বিরোধী চক্র এখনও আমাদের দেশচেতনাকে ধ্বংশ করে দিতে চায়। তাদের স্বরুপ উন্মেচণে নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। খোলোস থেকে বেড় করে আনে সত্যের পক্ষে থাকা মানুষগুলোকে, চেতনাকে মুক্ত করতে। এমনই গল্পে নির্মিত হবে এটি।

অন্যদিকে ‘জলকিরণ’ নিয়ে এই নায়িকা বলেন, গল্পটা হচ্ছে এমন  যে, খাদ্য মানুষের প্রথম প্রয়োজন । যা নিশ্চিত করে সমাজ ও সংস্কৃ তি । তল্লাটের ( এলাকার ) একদল বিজ্ঞানীর আবিষ্কারে খাদ্যের বিকল্প আবিষ্কার, প্রথাগত সামাজিক ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেয় । শান্তির নতুন দ্বিগন্ত উন্মোচিত হয়। 

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ছবির শুটিং শুরু হবে বলে জানান স্পর্শিয়া। ‘রক্ত ময়ূর’ সিনেমাটি প্রযোজনা করছে কমন হোম এটাচার এবং ‘জলকিরণ’ প্রযোজনা করছে কে এফ বেংগল আর ডি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102