শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

অনিয়মের অভিযোগে আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের

প্রধান শিক্ষক বাধ্যতামুলক ছুটিতে

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানোসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা, মনগড়া ভাবে দাতা সদস্য নিয়োগ ও নানা অনিয়মের অভিযোগে ছাত্র-জনতার তোপেরমুখে তদন্ত টিম গঠন করে বুধবার বিকালে বাধ্যতামুলক ছুটিতে পাঠানো হয়েছে  নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প.উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  প্রধান শিক্ষক লূৎফুর রহমানকে।

হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক স্কুল গর্ভনিংবডির সভাপতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এ নির্দেশ প্রদান করেন।

জানা যায়, ১৯৯৬ সালে প্রধান শিক্ষক লুৎফুর রহমান  যোগদানেরপর থেকেই স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগবানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানো, নিয়ম বহিভূর্ত ভাবে দাতা সদস্য নিয়োগসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়েরভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা ও নানা অনিয়মের কারণে দীর্ঘদিনধরেই তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসবঅভিযোগে এর আগে একবার বহিস্কারও হয়েছিলেন তিনি। তার নানাঅনিয়ম দূর্নীতি নিয়ে এর আগে গত ১৮ সেপ্টেম্বর বুধবারছাত্র-জনতার বিক্ষোভ মিছিল করে স্কুলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সব শিক্ষককে জিম্মি করে ফেলে। তারা সব শিক্ষককে একটি কক্ষে তালাবদ্ধ করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে।

পরে স্কুলের গভনিং বডির সভাপতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে আলাপ করে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  প্রধান শিক্ষক লূৎফুর রহমান কে ৩মাসের জন্য ছুটিতে পাঠান ও একটি তদন্ত টিম গঠন করেন।

তিনি বলেন এই তদন্ত সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত প্রধান শিক্ষক কর্মস্থলে যোগদান করতে পারবেন না। এই ঘোষনা দেওয়ার পর বিক্ষোভকারী ছাত্র ছা্ত্রী স্কুল ত্যাগ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102