সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

কেঁদেই যাচ্ছেন শিল্পা শেঠি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: প্রায় এক মাস বিরতির পর আবারও কাজে ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। পর্নোগ্রাফি মামলায় তার স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর থেকেই তুমুল আলোচনায় ছিলেন এই নায়িকা। এখনো সে ঘটনায় শিল্পার জীবনে ঝড় বয়ে যাচ্ছে। নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন শিল্পা। যেখানেই যাচ্ছেন কেঁদে ফেলছেন।

ভারতের আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ‘সুপার ড্যান্সার ফোর’ নাচের রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে ফিরেছেন শিল্পা শেঠি। ফিরেই নারীশক্তি নিয়ে গর্জে ওঠলেন তিনি। সমাজে মহিলাদের লড়াইয়ের কথা তুলে ধরেন নায়িকা।

শো’এ রানি লক্ষ্মীবাঈয়ের কাহিনির ওপর ভিত্তি করে একটি নাচ হয়। এটি দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা। একপর্যায়ে কেঁদে ফেলেন নায়িকা। এরপর নিজেকে সামলে তিনি বলেন, ঝাঁসির রানির গল্প যখনই শুনি, সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ এখনও নিজের অধিকারের জন্য মহিলাদের প্রচুর লড়াই করতে হয়। স্বামী চলে গেলে আরও বেশি পরিশ্রম করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য লড়তে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়।

পরিশ্রম করা সেই নারীদের জন্য আমি গর্বিত জানিয়ে শিল্পা শেঠি বলেন, জীবনে যে রকম পরিস্থিতিই আসুক না কেন, লড়াই করে নেবো।

‘সুপার ড্যান্সার ফোরের’ মঞ্চে ওঠার পর শিল্পাকে স্বাগত জানান অন্য দুই বিচারক পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কাপুর। একইসঙ্গে সব প্রতিযোগীও স্বাগত জানায়। সবার ভালোবাস পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শিল্পা।

গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এই মামলার প্রভাব শিল্পার ওপরও পড়ে। কিছুদিন কাজ থেকে বিরতি নেন নায়িকা। কটাক্ষ ও বিদ্রুপের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি কাজে ফিরেছেন অভিনেত্রী। তার কাজের প্রত্যাবর্তনের কিছু ভিডিও ও ছবি প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে। যেখানে নায়িকাকে আগের মতোই উৎফুল্ল ভঙ্গিতে দেখতে পাওয়া গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102