শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

তামিম-সাকিবকে ছাড়িয়ে বাবর-ফাওয়াদ জুটির রেকর্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় লড়াই করেও হেরে যাওয়া পাকিস্তান চলমান জ্যামাইকা টেস্টের শুরুতেই চাপের মধ্যে পড়ে যায়। 

জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২ রান করা পাকিস্তান এরপর কেমার রোচের গতির মুখে পড়ে কোনো রান যোগ করার আগেই হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। 

এরপর চতুর্থ উইকেটে ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে অনবদ্য ১৫৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অধিনায়ক বাবর আজম। একই রানে ৩ উইকেট হারানোর পরও কঠিন চাপের মধ্যে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে নতুন নজির স্থাপন করেন তারা। 

এই নজির গড়ার পথে বাবর-ফাওয়াদ জুটি ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। 

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০ রান করা বাংলাদেশ এরপর শূন্য রানের ব্যবধানে হারায় সৌম্য, ইমরুল ও সাব্বিরের উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তারা গড়েছিলেন ১৫৫ রানের জুটি। 

বাবর আজম ও ফাওয়াদ আলমের আগে একই রানে ৩ উইকেট হারানোর দিক থেকে তামিম-সাকিবের জুটিটাই ছিল এত দিন সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির। 

এ তালিকায় তৃতীয় পজিশনে আছেন ফখর জামন ও সরফরাজ আহমেদ জুটি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েছিল তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102