সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচন করতে হাইকোর্টের রায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচন ছয় সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সমাজ কল্যাণ সচিব, সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), উপপরিচালক, সহকারী পরিচালককে এই রায় বাস্তবায়ন করার জন্য বলেছেন আদালত।

রায়ের বিষয়টি শুক্রবার (২০ আগস্ট) জাগো নিউজকে নিশ্চিত করেন বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তিনি জানান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।

আদালতে এদিন সমিতির সাবেক সভাপতি ড. হারুনুর রশিদ ও সদস্য নজুরুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ। অন্যদিকে, উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির বর্তমান সভাপতি শেখ মামুনুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক ও নাজমুল আলম।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মধ্যে নির্বাচনী বিরোধের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সমবায় সমিতির প্রশাসক নিয়োগ করে নির্বাচন অনুষ্ঠানের জন্য আদেশ জারি করেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে শেখ মামুনুল হক রিট দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২০ সালের ৫ অক্টোবর রুল জারির পাশাপাশি প্রশাসক নিয়োগ স্থগিত ঘোষণা করে আদেশ দেন আদালত।

এর পরে ওই মামলায় সমিতির সাবেক সভাপতি ড. হারুনুর রশিদ ও সদস্য নজুরুল ইসলাম পক্ষভুক্ত হয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানালে আদালত সেটি শুনানির জন্য গ্রহণ করে তারিখ নির্ধারণ করেন। ওই রুলের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচন ছয় সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন।

আদালতের বরাত দিয়ে আইনজীবী মনজিল মোরসেদ জানান, উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির গঠনতন্ত্র অনুসারে প্রতি দুই বছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আর নিয়ম অনুযায়ী বছরের ২৫ ডিসেম্বরের নির্বাচন সম্পন্ন হওয়ার বিধান রয়েছে। তবে সাবেক কমিটি নির্বাচন না করায় একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। রিট পিটিশনার পাল্টা একটি কমিটি করলে সমিতির মধ্যে বিরোধ আরও ব্যাপক আকারে সৃষ্টি হয়। পরবর্তীতে সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক এক অফিস আদেশে সমিতি পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করেন।

শুনানিতে এই আইনজীবী বলেন, অধিকাংশ সদস্যই নির্বাচন চান কিন্তু অবৈধ প্রভাবের কারণে সঠিকভাবে সমিতির নির্বাচন করা যাচ্ছে না।

অন্যদিকে, বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক শুনানিতে বলেন, তার মক্কেল সমিতির বৈধ সভাপতি। তাই প্রশাসক নিয়োগ কর্তৃত্বহীন। দীর্ঘ শুনানি নিয়ে আদালত রায় ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102