বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন প্রীতি জিনতা!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনের আপাতত ইতি ঘটলো। নতুন সরকার গঠনের ভেতর দিয়ে চলছে সংস্কার। বাংলাদেশ ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বলিউড থেকে উদ্বেগ প্রকাশ করেছেন প্রীতি জিনতা।

১০ আগস্ট সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডলে (টুইটার) অভিনেত্রী লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থল ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ নেবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।

প্রীতির আগে একই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন সোনু সুদ, রাভিনা ট্যান্ডন, আদিল হুসেনসহ বলিউডের অনেকেই।

যদিও বলিউড তারকাদের এই উদ্বেগকে দেশের অনেকেই দেখছেন ভারতীয় সরকারের পলিটিক্যাল এজেন্ডা হিসেবে। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন বিজয়ের পর গোটা দেশেই চলেছে সহিংসতা। যেখানে ক্ষতির সম্মুখীন হয়েছে সর্বস্তরের স্থাপনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর। এমনকি পুড়ে ছাই হয়েছে জাতির জনকের অমূল্য সংগ্রহশালাও। সেই সহিংসতা এর মধ্যেই থেমেছে নতুন সরকারের আহ্বান ও উদ্যোগের মাধ্যমে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102