সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

পরীমনির বানিয়েছে কে তারা কেন আইনের আওতায় আসছে না: কাজী হায়াৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আইন শৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযানে সর্বশেষ গ্রেপ্তার শোবিজ তারকা হলেন পরীমনি। আর তার বাসায় অভিযান চালানোর পর থেকেই বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত। গণমাধ্যমগুলোর বিশেষ একটি অংশ দখল করেছে পরীমনির বিষয়ে নানা সংবাদ।সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ চর্চিত বিষয় এখন পরীমনি। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন এ চিত্রনায়িকা। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এরইমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে র‌্যাবের কাছে।পরীমনির বিলাসবহুল ও মাদকাসক্ত জীবনের খবরে যখন ডুবে আছে দেশবাসী তখন সনামধন্য চলচ্চিত্রকার কাজী হায়াৎ প্রশ্ন রেখেছেন, ‘পিরোজপুরের ভাণ্ডারিয়ার গরিব ঘরের স্মৃতি নামের মেয়েটিকে কারা পরীমনি বানিয়েছে? কারা তাকে মাদকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে? পিরোজপুরের স্মৃতি ওরফে পরীমনি ঢাকায় আসার আগে কখনো কি হুইস্কি, বিয়ার, শিভাস রিগ্যাল, রেড লেবেল, ভদকা—এসবের নাম শুনেছিলেন?’ এক গণমাধ্যমে কাজী হায়াৎ বলেন, ‘আসলে পরীমনির সৌন্দর্যই পরীমনির শত্রু। এ কারণেই বেশির ভাগ মানুষ তার সান্নিধ্যে গেছেন। তারাই তাকে বিপথে ঠেলে দিয়েছেন। তারা তাকে সুন্দর পথের সন্ধান দেননি। তারা পরীমনির সৌন্দর্যকে সৃষ্টিশীল কাজে লাগাননি।’পরীমনির কোনো অভিভাবক ছিল না জানিয়ে এ নির্মাতা বলেন, ‘পরীমনিকে সুপথে গাইড দেওয়ার কেউ ছিল না। আর এই সুযোগটা অনেকে নিয়েছেন। গেঁয়ো মেয়ে স্মৃতিকে যারা উচ্চাভিলাসী, মাদকাসক্ত পরীমনি বানিয়েছেন তারা আজ কোথায়? তাদের নাম প্রকাশ্যে আনা হোক। তাদের হাত বেঁধে নিয়ে যাচ্ছে না কেন পুলিশ!’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102