মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

সিনেমার মুক্তিতে দেশে নেই মিথিলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে শুক্রবার। মূলত এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। 

কিন্তু অফিসের কাজে বর্তমানে তিনি অবস্থান করছেন তানজানিয়ায়। কিন্তু নিজের প্রথম সিনেমার মুক্তিতে দেশে নেই এই তারকা, যে জন্য মন খারাপ তার। এক ভিডিওবার্তায় সে কথা নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘আমি এই মুহূর্তে অফিসের কাজে তানজানিয়াতে আছি। আপনারা সবাই জানেন আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ।

কারণ আমি এই মুহূর্তে অনেক দূরে আছি, দেশ থেকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন।

‘অমানুষ’ নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন নিরব, কাজী নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

একইদিনে ভারতের পশ্চিমবঙ্গেও মিথিলার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেটির নাম ‘আয় খুকু আয়’। যেখানে মিথিলা অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায়। সিনেমাটি পরিচালনা করেছেন শৌভিক কুণ্ডু।

অভিনেত্রী আরও বলেন, আপনাদের সবাইকে অনুরোধ, হলে আসুন, ছবিটি দেখুন। আমাদের জানান সিনেমাটি আপনাদের কেমন লাগলো।

গতানুগতিক বাণিজ্যিক সিনেমার যে গল্প তার থেকে এর গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরের একটি গল্প, একটি ডাকাত দলের গল্প। খুবই দুঃসাহসী কাজ, আপনার সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102