মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

৬ মাসের পর কি দেশে ফিরবেন শাকিব!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গেল মাসের মাঝামাঝি সময়ে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে ঢালিউড ফিল্ম,মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশে ফেরার কথা থাকলেও ফিরেন নি তিনি। কয়েক দফায় জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরবেন এ নায়ক।

কিন্তু একে একে দিন গড়ালেও এখনও দেশে ফেরার নাম নেই শীর্ষ তারকার! এরমধ্যে পরিচালকরা ঢাকা থেকে উড়ে যাচ্ছেন তার কাছে। শোনা যাচ্ছে, নিউ ইয়র্কে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব। 

বিভিন্ন সূত্রে জানা যায়, আগামী আরও পাঁচ মাস শাকিব থাকবেন যুক্তরাষ্ট্র। শাকিবের বেশ পরিকল্পিত এ যাত্রা মাস ছয়েকের জন্য। আগামী মে মাসের আগে এ তারকাকে দেশে পাওয়া যাবে না। এমনকি জানুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন না পেছালে সেখানেও অংশ নেবেন না বলে জানিয়েছেন শাকিব।

তিনি জানান, জানুয়ারি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে তাদের নতুন ছবির শুটিং শুরু হবে। এ কারণে নির্বাচন করা সম্ভব হবে না।

এদিকে, আলোচিত তিনটি ছবির দৃশ্যধারণ শেষ করে যুক্তরাষ্ট্র গেছেন শাকিব খান। যেগুলোর কোনও না কোনও কাজ এখনও বাকি আছে। ‘গলুই’ পরিচালক এসএ হক অলিক এরমধ্যেই পৌঁছেছেন নিউ ইয়র্কে। তিনি শুধু ডাবিংয়ের জন্য নায়কের কাছে ছুটে গেছেন। যা ইতোমধ্যে শুরু হয়েছে। ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’র কাজ পুরোপুরি শেষ। বাকি আছে চূড়ান্ত এডিটিং। এরপরই শুরু হওয়ার কথা ‘অন্তরাত্মা-২’ ছবির দৃশ্যধারণ। এছাড়াও বাকি ‘লিডার আমি বাংলাদেশ’ এর একটি গানের শুটিং।

‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুর ভাষ্য, ‘ডিসেম্বরের মধ্যেই আমাকে ছবিটি জমা দিতে হবে। কারণ এটি অনুদানের চলচ্চিত্র। সেকারণে এস এ হক অলিক ডাবিংটি সারতে গেছেন। আগামী সপ্তাহেই পরিচালক দেশে ফিরবেন।

আর শাকিব আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। যে কারণে তাকে ছয় মাস সেখানে থাকতে হবে। ইতোমধ্যে একমাস হয়েছে। যদি সব ঠিকঠাক থাকেও তাও মিনিমাম আরও চার মাস তাকে সেখানে থাকতে হবে।’

এদিকে জানা যায়, একটি নয়, দুই বা ততোধিক ছবির শুটিং আমেরিকায় করবেন শাকিব খান। এরমধ্যে দুটি সিনেমা পরিচালনা করবেন হিমেল আশরাফ। যার একটির নাম ‘মায়া’।

একাধিক সূত্রে আরও জানা যায়, জানিয়েছেন, নায়ক দূর দেশে নিজের এসকে ফিল্মস থেকে চারটি ছবি নির্মাণের কথা ভাবছেন। এরমধ্যে একটি অথবা দুটি সিনেমার শুটিং, এডিটিং ও ডাবিং শেষে আগামী রোজার ঈদে সেখানকার হলে মুক্তি দেবেন। আর সেই ব্যবসার লাভসমেতই দেশে ফেরার পরিকল্পনা তার। সঙ্গে আমেরিকায় স্থায়ী বসবাসের সনদটাও হাতে নেওয়ার পরিকল্পনা তার।

অবশ্য শাকিব নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। নিউ ইয়র্কে অংশ নেওয়া একটি পুরস্কার অনুষ্ঠানে গত ১৪ নভেম্বর জানান, যুক্তরাষ্ট্রে তিনি রোজার ঈদ উদযাপন করতে চান এবং ঈদ উপলক্ষে একটি সিনেমা করতে চান, যেটি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও মুক্তি পাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102