সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

২ লাখ টাকা বেতনে চাকরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: জাতিসংঘের খাদ্যসহায়তাসংক্রান্ত শাখা, বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে কমিউনিটি এনগেজমেন্ট বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে লোক নেওয়া হবে। আবেদন করা যাবে অনলাইনে।

সংস্থাটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে এবং পৃথিবীর ৮০টির বেশি দেশে এর শাখা রয়েছে। সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে একটি প্রকল্পের জন্য লোক নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

পদের নাম: প্রজেক্ট অফিসার
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, হিউম্যানিটারিয়ান এইড, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বা সমমান বিষয়ে মাস্টার্স পাস হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন: মাসে ২,০৭,২৫৩ টাকা
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থান: কক্সবাজার

এতে আবেদন করতে পারবেন নারী-পুরুষ যে কেউ।

চাকরিটিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।  

আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২১

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102