বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

পুলিশের কনস্টেবল নিয়োগে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- সেপ্টেম্বর ২০২৪ এর অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

০৩ নভেম্বর নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) মহোদয়ের নেতৃত্বে সোমবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে এ কার্যক্রম শুরু হয়।

পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) মহোদয় অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। কোন সুপারিশ বা তদবিরে কারো চাকরি হবে না। কেউ চাকরির প্রলোভন দেখিয়ে টাকা চাইলে সাথে সাথে পুলিশকে অবহিত করবেন ।

প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে আজ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে উপস্থিত ১২১৯ জনের মধ্য থেকে ৮২০ জন দ্বিতীয় ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। আগামীকাল (০৫ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স)
জনাব খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জনাব জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) জনাব শাহ আলন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102