বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগ

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেল ৪৭৫ জন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৭০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় (Physical Endurance Test) পাশ করে মৌলভীবাজার জেলায় মোট ৪৭৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

আগামী ২৭ নভেম্বর প্রাথমিক বাছাইপর্ব অতিক্রম করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এরপর  ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দুইধাপ অতিক্রম করা মোট ৬৮২ জন প্রার্থী প্রার্থী আজ তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে। ১৬০০ মিটার দৌড়, ড্র‍্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা গ্রহণ শেষে লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আগামী ০৪ ডিসেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ভাবে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা মহোদয় ছাড়াও আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102