বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-সেপ্টেম্বর ২০২৪ এর প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

০৫ নভেম্বর মঙ্গলবার প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনে প্রার্থীদের আজ Physical Endurance Test (PET) এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- (সেবা) মহোদয়ের নেতৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরু হয়। প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে আজ দ্বিতীয় দিনে ৮২০ জনের মধ্য থেকে ৬৮২ জন আগামীকাল (০৬ নভেম্বর) অনুষ্ঠেয় Physical Endurance Test (PET) এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশগ্রহণ করবে।

নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স)
জনাব খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) শাহ আলন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102