বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

প্রেগনেন্সির পরে ত্বক টানটান করতে করনীয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: যে কোন নারীর মা হওয়ার পর শরীরে আসে নানা পরিবর্তন। গর্ভধারণের শুরু থেকে সন্তান জন্ম দেওয়ার পরেও পরিবর্তন লক্ষ্যে করা যায়। তার মধ্যে শরীরের ওজন বেড়ে যাওয়া, পেটে ফাটা দাগ অন্যতম।

গর্ভাবস্থায় ওজন বেশি বেড়ে গেলে সন্তান জন্ম দেওয়ার পর যখন সেটা কমে যায় তখন ত্বক অনেকটাই ঝুলে যায়। বিশেষ করে প্রেগনেন্সির পর পেট ও থাইয়ের চামড়া দ্রুত ঝুলে পড়ে। এতে আমাদের  শরীরের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায়। আর এই ঝুলে যাওয়া ত্বক টানটান করতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। তবুও কিছু বিষয় আছে যেগুলো অনুসরণ করলে দ্রুত ঝুলে পড়া ত্বক টানটান হয়ে যাবে।

চলুন জেনে নেই কি কি করণীয়-

প্রচুর পরিমাণে পানি পান করতে  হবে। পানি পানেও ওজন দ্রুত কমানো যায়। দৈনিক পর্যাপ্ত পানি খেলে ত্বকের আর্দ্রতা বৃদ্ধি পায় ও টানটান করে।

সন্তানকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। এতে শরীরের ক্যালরি খরচ হবে দুধ তৈরিতে। ফলে আপনার শিশুটি যত স্তন্যপান করবে, আপনিও তত তাড়াতাড়ি ক্যালরি ঝড়াবেন। শরীরও আগের আকৃতি ফিরে পাবে।

স্কিন টাইটনিং লোশন ও অয়েল ব্যবহার করুন। এ ধরনের লোশন বা অয়েলে থাকা বিভিন্ন স্কিন টাইটেনিং উপাদান ত্বকের রক্ত সঞ্চালনের মাত্রা বাড়িয়ে ত্বককে টানটান করে।

সন্তান জন্মের পর ক্র্যাশ ডায়েটিং একদম করবেন না। এক মাসে কয়েক কেজি ওজন কমাতে চাইলে আরও ঝুলে যাবে। শুধু ২ ঘণ্টা অন্তর কিছু না কিছু খান। এতে মেটাবলিজম বেড়ে ওজন কমবে দ্রুত।

যোগব্যায়ামে দ্রুত ওজন কমানো যায়। একইসঙ্গে ত্বক হয় টানটান। নিয়মিত হাঁটাহাঁটি করুন। তাছাড়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন।

প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। এ ধরনের খাবারে থাকে কোলাজেন। যা ত্বক টানটান করতে অনেকটাই সাহায্য করে।

নিয়মিত বডি স্ক্রাব করুন। সপ্তাহে একবার অন্তত বডি স্ক্রাব করলে ত্বকে জমে থাকা মরা কোষ দূর হয়। ফলে ত্বক হয় প্রাণবন্ত ও সতেজ।

স্কিন টাইটেনিং ওয়েল তৈরির ঘরোয়া পদ্ধতি

মুলতানি মাটি, গ্রিন টি লিকার, অ্যালোভেরা জেল, কফির গুঁড়া, রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল, আদা কুচি ও অ্যাপল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। এবার পেট ও থাইয়ে এই মিশ্রণটি লাগিয়ে টাইট করে সেলোফেল পেপার দিয়ে পেঁচিয়ে নিন। এভাবে অন্তত আধা ঘণ্টা থাকুন। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এভাবে করলেই বেশ উপকার পাবেন। সূত্র: মেডিকেল নিউজ টুডে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102