শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলায়

শিয়ালের আক্রমণে আহত ১৬

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা যায় মঙ্গলবার(৪ নভেম্বর) থেকে বুধবার (৫ নভেম্বর) পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, টিকরিয়া (ফটকি) এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ও হুগলিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন, টিকরিয়া ফটকি গ্রামের নাজমা বেগম(৪০), লুবনা বেগম(১৬), মো. আ. জলিল(৪০), আ.মোমেন(৩০), পিয়ারা বেগম(৬০); শংকরসেনা গ্রামের আমেনা বেগম(৩০), নুরে আলম ফেরদাউস(১৩), মামুন মিয়া(২৫), রাহিদ মিয়া(১০), রেহেনা আক্তার(২০), হোসাইন আহমদ(১৩), সুমন মিয়া(২৩), মো. আতিকুল(২১), নাঈম মিয়া(১৭); সাইটুলা গ্রামের রনি কুর্মি(২১) এবং হুগলিয়া গ্রামের সাজনা বেগম(৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল থেকে দুটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে পথচারীদের ওপর আক্রমণ চালায়। ফটকি গ্রামের বাসিন্দারা একটি শিয়ালকে ধরে মেরে ফেলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, শিয়ালের কামড়ে আহত ১৬ জন হাসপাতালে এসেছিলেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102