শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

১২৬ জনকে চাকরি দেবে মানিকগঞ্জ পরিবার-পরিকল্পনা কার্যালয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: শূন্যপদে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানিকগঞ্জ জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়।  এতে চার পদে ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৩ আগস্ট থেকে।

পদের নাম : পরিবার-পরিকল্পনা সহকারী (গ্রেড-১৫)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯৭০০/- থেকে ২৩৪৯০/-

পদের নাম : পরিবার-পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৬ জন (শুধু পুরুষ)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

পদের নাম: পরিবারকল্যাণ সহকারী (গ্রেড ১৭)
পদ সংখ্যা: ১০৩ জন (শুধু নারী)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯০০০/- থেকে ২১৮০০/-

পদের নাম: আয়া (গ্রেড ২০)
পদ সংখ্যা: ১৬ জন (শুধু নারী)
আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাস।
বেতন: ৮২৫০/- থেকে ২০০১০/-

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://dgfpman.teletalk.com.bd-এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ২২ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102