মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামে ট্রলিং এড়াতে লিমিটস নামে নতুন ফিচার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৭৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মহামারি করোনার কারণে বর্তমানে অনেকটা সময় ঘরেই কাটাতে হয়। তাই মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার অনেক বেড়ে গেছে। সময় কাটানোর জন্য অন্যতম মাধ্যম হয়ে উঠেছে জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম এবং সেই সঙ্গে মানুষ পরিচিত হয়ে উঠেছে ‘ট্রল’, ‘মিম’ ইত্যাদি শব্দগুলোর সঙ্গে।যেকোনো ব্যাপার নিয়ে আজকাল বিদ্রূপ করা হয় ‘ট্রলিং’ কিংবা ‘মিম’ দ্বারা। আর এসবের কারণে অনেক সময়েই নাজেহাল অবস্থায় পড়তে হয় পাবলিক ফিগার, প্রভাবশালী বা পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের। এবার এই পরিস্থিতি এড়াতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইনস্টাগ্রাম।সম্প্রতি ‘ট্রলিং’ এড়াতে একটি নতুন ফিচার চালু করেছে ফেসবুকের মালিকানাধীন ফটো-ভিডিও শেয়ারিং মাধ্যমটি। এ ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অর্থহীন আচরণ সীমাবদ্ধ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ মিলবে।ইনস্টাগ্রাম এর আগেও নেতিবাচক কমেন্ট এড়াতে কিছু ফিচার এনেছিল। তাতেও ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই সম্প্রতি ইনস্টাগ্রাম ‘লিমিটস’ নামে একটি নতুন ফিচার চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে কমেন্ট এবং ডিরেক্ট মেসেজ রিকুয়েস্ট হাইড করে দেবে। যারা ইনস্টাগ্রামে আপনাকে ফলো করে না, বা যারা সম্প্রতি আপনাকে ফলো করছেন- কেবল তাদের ক্ষেত্রেই অপশনটি কার্যকরী হবে। এছাড়া ফিচারটি অপ্ট-ইন বিকল্প হিসেবে কাজ করবে, যার ফলে ইউজাররা এটিকে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন।প্রাইভেসি সেটিংসে ‘লিমিটস’ নামে এই অপশনটি এখন পাওয়া যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102