বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

ফেসবুক সেটিংসে যেসব পরিবর্তন এলো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক নিজেদের সেবাকে আরও জনপ্রিয় করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপ্লিকেশন সেটিংসে নতুন আপডেট এনেছে মার্ক জাকারবার্গের এ প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে নিজেদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন।

জানা গেছে, এবার ফাইন্ড টুলের উন্নয়নের মাধ্যমে মানুষের মন বুঝে কাজ করা হবে। কে কী চাইছেন সেই হিসাবে রিকমেন্ডেশন আসবে। তবে ফেসবুক জানিয়েছে, এ আপডেট আগের সব সেটিংস বজায় রেখেই করা হবে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ইউজারকে পোস্ট করার পর টার্গেট অডিয়েন্স নিয়ে বেশি একটা ভাবতে হবে না। কে কী রকমের পোস্ট ও বিজ্ঞাপন পছন্দ করেন সে অনুসারে আপডেট আনা হবে। ফেসবুকের সেটিংস ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট, প্রিফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন্স, ইনফরমেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও লিগ্যাল পলিসি।ফেসবুক আরও কিছু পরিবর্তন এনেছে যেমন, আগে নিউজ ফিড একটি ছোট ক্যাটাগরি ছিল কিন্তু পরে এটিকে প্রিফারেন্সেস অনুযায়ী সিমিলার ক্যাটাগরিতে আনা হয়েছে। ফেসবুক সেটিংসে সার্চ টুলেরও আপডেট করা হয়েছে। এর সাহায্যে ইউজারদের সেটিং সংক্রান্ত অনেক সুবিধা হয়েছে। সংস্থা নিজের অভ্যন্তরীণ গবেষণায় বুঝতে পেরেছে যে সেটিংসের ক্ষেত্রে সুনির্দিষ্ট নাম ব্যবহার করা হলে অনেকটা সুবিধা হয়। তাই প্রাইভেসি সেটিংস ক্যাটাগরির সঙ্গে অন্যান্য সেটিংসগুলোকেও সংযুক্ত করা হয়েছে। প্রাইভেসি চেকআপের জন্য সেটিংস পেজের ওপরে একটি শর্টকার্টও রাখা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102