রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

এবার ওটিটিতে ‘হাসিনা : এ ডটারস টেল’

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

দেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে এবার মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মুখ থেকে তার বিদেশ জীবন, দেশে ফিরে আসার কথা শোনা যায় এই প্রামাণ্যচিত্রে। স্বদেশ প্রত্যাবর্তনের কথাও এখানে বর্ণনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বরং এই ডকুড্রামার মূল উপজীব্য বিষয় ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। প্রামাণ্যচিত্রে বঙ্গবন্ধুর কন্যার ব্যক্তিগত জীবনের নানা গল্পের সঙ্গে তুলে ধরা হয়েছে ১৯৭৫ সালের সেই ভয়াবহ সময়ের কথা, যে সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশির ভাগ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়, ১৯৭৫ সালের পর কীভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা।

সেই অজানা ইতিহাস সবার মাঝে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। আর এ কারণেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের সঙ্গে এই প্রামাণ্যচিত্রটির সম্পৃক্ততার বিষয়টি মাথায় রেখে চরকিতে এর মুক্তির দিন ঠিক করা হয়েছে ১৫ আগস্টে।

‘হাসিনা: এ ডটারস টেল’ প্রামাণ্যচিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপল বক্স ফিল্মস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102