

স্টাফ রিপোর্টার: নীলফামারীতে কোভিড-১৯ করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন ১৭টি শ্রেণীপেশার এক হাজার মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদের আয়োজন নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

১৭টি শ্রেণীপেশার মধ্যে ছিল নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, পরিবহন শ্রমিক, করাতকল শ্রমিক, কাঠ শ্রমিক, জেলে, দর্জি, কুলি, বাদিয়া, মুচি, প্রতিবন্ধি, নরসুন্দর, কুমার, রিকসা চালক, ভ্যান চালক, অটো চালক ও তালা মেরামতকারী। এছাড়া প্রতিবন্ধীদেরও মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, তৈল ১ লিটার, সাবান ১টি, সেমাই ২০০ গ্রাম ও গুড়া দুধ এক প্যাকেট।

ত্রাণ সামগ্রী বিতরণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জুর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এছাড়া বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী সদর উপজেলা কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় বক্তারা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও সরকারের নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-আযহা পালন করার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নীলফামারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ,

জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ্য আলহাজ্ব মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তীসহ আরও অনেকে।