বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দেশ বিদেশের নেতৃবৃন্দের অভিনন্দনে সিক্ত

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক তুষার

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘদিন কমিটি শুন‍্য থাকার পর ঘোষণা করা হয়েছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম।

গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি গাজী মিসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণাা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হলেও বিভিন্ন কারণে তখন কমিটি ঘোষণা করা হয়নি।

দেশ বিদেশের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নব গঠিত কমিটির সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন। তারা পৃথকভাবে অভিনন্দন বার্তায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দনসহ সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলেন দলের এই দুঃসময়ে, সংকটে, দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ত‍্যগি ও পরিচ্ছন্নদের নিয়ে কমিটি গঠন করে তাদের ইস্পাত কঠিন নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে দলের এই ক্রান্তিকালে দলকে শক্তিশালী করবেন।

উল্লেখ্য মোহাম্মদ জাকারিয়া মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তৃনমূল থেকে দলকে সংগঠিত করেছেন এবং জেলায় সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করছেন। জেলা জুড়ে রয়েছে তার সাংগঠনিক নেতৃত্বের ব্যাপক সাফল্য এবং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।এরই ধারাবাহিকতায় তিনি সেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।

ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে কলেজ পর্যায়ে তার রাজনীতির যাত্রা শুরু হয় বলে উল্লেখ করে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন ১৯৯৮ সাল থেকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি না থাকায় তখন আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বিভিন্ন দল উপদলীয় কোন্দলের মাধ্যমে ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল ও দলের মধ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল সে সময়। তখন তৃনমূল কর্মীদের সংগঠিত করতে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর পরামর্শে ও সিনিয়র সাবেক ছাত্রনেতাদের আহ্বানে জেলার সর্বস্তরের ছাত্রদের সংগঠিত করতে তৎকালীন ছাত্রলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বর্তমান যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি ও লেবার পার্টি বৃষ্টল ইষ্ট সিএলপির ট্রেজারার ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর নেতৃত্বে মোহাম্মদ জাকারিয়া, গৌছ উদ্দিন নিক্সন, শেখ অপু আহমদ, মুহিবুর রহমান মুহিব, ওয়াসিম খান, জাকির হোসেন সহ আরো অনেক কে নিয়ে ছাত্রদের সংগঠিত করার কাজ মৌলভীবাজার সরকারি কলেজ থেকে কাজ শুরু করেন।যাদের মধ্যে অনেকেই এখন বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বে রয়েছেন।

এরই সাথে সাবেক ছাত্রনেতাগণ ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ছাত্রদের ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ও সুস্থ ধারার রাজনীতিতে অন্তর্ভুক্ত করার জন্য জেলা ছাত্রলীগ নেতা খায়রুল আলম লিংকন কে আহ্বায়ক করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করেন যার মাধ্যমে দলের দুঃসময়ে ক্রমাগত ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে জেলা ব‍্যপি ছাত্রদের সংগঠিত করতে ভুমিকা রাখেন তারা । ১/১১ এর পর উচ্চ শিক্ষা গ্রহণ করতে লিংকন যুক্তরাজ্য গমন করলে জাকারিয়া অন‍্যাম‍্যদেরকে সাথে নিয়ে সংগঠনের দায়িত্ব কাঁধে নিয়ে সৈয়দ মহসিন আলীর নির্দেশনায় কাজ করতে থাকেন যার ফলে পরবর্তীতে তিনি জেলা ছাত্রলীগের সফল সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের গর ৫ই আগস্ট এর পর থেকেও তিনি তার তৃনমূলের প্রতিটা কর্মিরখোঁজ রাখছেন, এই কঠিন দুঃসময়ে নেত্রীর নির্দেশে, দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। তাকে দায়িত্ব দেওয়া অবশ্যই দলের জন্য ভালো হয়েছে বলে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীদের অভিমত।

সাধারণ সম্পাদক তুষার একজন ত‍্যগী ছাত্র নেতা ছিলেন। অবৈধ ইউনুস সরকার তাকে গ্রেফতার করে নিয়ে তার উপর নির্যাতন চালিয়েছে তবুও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। আমরা আশা করি তাদের অভিজ্ঞতা ও মেধা কাজে লাগিয়ে দলের এই দুর্যোগময় পরিস্থিতিতে দলকে শক্তিশালী করতে কাজ করবেন।

যারা নব গঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরি, সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউল করিম সুমন, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নজমুল হক, সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান রেনু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট পার্থ সারথি পাল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সাবেক ছাত্র নেতা আরিফ নেওয়াজ রফি, সাবেক ছাত্র নেতা শেখ এহিয়া হাসান , সৈয়দ হাসান মোহাম্মদ নুর আলী প্রমুখ।

নব নির্বাচিত সভাপতি জাকারিয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি যারা স্বেচ্ছাসেবক লীগকেসুসংগঠিত করতে আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সকল সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাকে সমর্থন ও সহযোগিতা করেছেন দলকে এগিয়ে নিতে। আশাকরি এই দুঃসময় থেকে দলকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আসুন সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাই মিলে আমাদের প্রিয় সংগঠনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে কাজ করি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102