

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে।
সোমবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জয়নুল হক নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি (১) পদে শেখ হাবিবুর রহমান, সহ সভাপতি (২) পদে আখলাকুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (১), মো: আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে এ.এন.এম মাসহুদ, পাঠাগার সম্পাদক পদে আশফাক আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো: নিয়ামুল হক, মহিলা সম্পাদিকা সুবিনা আক্তার।
জুনিয়র সদস্য পদে মিলন কুমার সিনহা, সৈয়দ নেপুর আলী, মো: সাইফুল ইসলাম, মো: আবুল খায়ের বেগ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের কে কত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সভাপতি এড. মিজানুর রহমান ১৬৯ ভোট, এড.সুনীল কুমার দাস ১৫৮ ভোট, সহ সভাপতি এড.আখলাকুল আম্বিয়া ১৬৮ ভোট, এড.শেখ হাবিবুর রহমান ১৭৪,
সাধারণ সম্পাদক পদে এড.জয়নুল হক প্রাপ্ত ভোট ২১৮,
এড. দেলওয়ার হোসেন প্রাপ্ত ভোট ২০, সাধারণ সম্পাদক এড.আজিজুর রহমান সাধারণ প্রাপ্ত ভোট ১৮৪, এড.হাজিফ আব্দুল আলীম প্রাপ্ত ভোট ৭২, এড.জুনেদ আলী প্রাপ্ত ভোট ৮০, এড. আবু নছর মো: মাসহুদ প্রাপ্ত ভোট ১৪৭, এড. বিল্লাল হোসেন প্রাপ্ত ভোট ৫৫, পাঠাগার সম্পাদক এড. আশফাক আহমেদ প্রাপ্ত ভোট ২১৮, এড. আব্দুল মতলিব প্রাপ্ত ভোট ১০১। সিনিয়র সদস্য পদে মহিউদ্দিন মানিক, দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত। জুনিয়র সদস্য এড. খয়ের বেগ প্রাপ্ত ভোট ১৬৫, এড. নেপুর আলী প্রাপ্ত ভোট ২২৯, এড. মিলন কুমার সিনহা প্রাপ্ত ভোট ২৪৬,
এড. শাখাওয়াত হোসেন প্রাপ্ত ভোট ১৬১, এড. সাইফুল ইসলাম প্রাপ্ত ভোট ১৭১।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশীদ, সহকারী কমিশনার এডভোকেট আনোয়ারুল ইসলাম, এডভোকেট মুমিত চৌধুরী, পিপি নারী ও শিশু আদালত এডভোকেট বকসী জুবায়ের আহমদ ও এজিপি নাজমুল হোসেন মুকুল।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জেলা বারের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৪০৫ জন তন্মধ্যে কাষ্টিং ভোট ৩৪৭টি।