সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর দিলেন জাকারবার্গ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৭৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এজন্য ডিজিটাল এই প্লাটফর্মে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।বুধবার (১৪ জুলাই) রাত ৯টা ৫৬ মিনিটে এক পোস্টে এই ঘোষণা দেন মার্ক জাকারবার্গ।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ফেসবুককে মিলিয়ন মিলিয়ন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে সেরা প্লাটফর্ম ‍হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমরা নতুন একটি প্রোগ্রাম তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। এতে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে। ২০২২ সালে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা কনটেন্ট ক্রিয়েটর বলে বিবেচিত হবেন তাদেরকে পুরস্কৃত করতে এই অর্থ ব্যয় করা হবে।

’ফেসবুকের সিইও আরও জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ ধরনের ঘোষণা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ ধারা অব্যাহত রাখতে চায় ফেসবুক।এ বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন জাকারবার্গ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102