মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ করোনা পরিস্থিতি: জিএম কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। যত দ্রুত সম্ভব সব জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, অতিমারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউ-এর চাহিদা। কিন্তু দেশের ৩৫ জেলায় এখনো আইসিইউ নেই। অথচ, এক বছর আগে প্রধানমন্ত্রী সব জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সব জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।জিএম কাদের বলেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ-এর ৭৬ ভাগই ঢাকা বিভাগে। এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআর-এর তথ্যমতে, গেল জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ-এর চাহিদা বেড়েছে। কিন্তু সব জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছে স্বজনরা। তিনি বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। তাই দ্রুতই বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ‘রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’ পরিস্থিতি আরো খারাপ হলে আইসিইউ-এর জন্য হাহাকার উঠবে। শঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102