বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেল সিনেসিস আইটি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৭০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, আইসিটি: তথ্যপ্রযুক্তির উদ্ভাবনে অগ্রজ ভূমিকা রাখায় সিনেসিস আইটির মাধ্যমে পরিচালিত বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি)’ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ‘ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ইটিআইএন)’ দুটি প্রকল্পকে পুরস্কৃত করেছে বেসিস। ‘গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিস’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয় সিবিভিএমপি প্রকল্পটি এবং ‘ডিজিটাল গভর্নমেন্ট’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ইটিআইএন প্রকল্পটি। মূলত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও ই-গভর্ন্যান্স সেবা প্রদানের মাধ্যমে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিনেসিস আইটি লিমিটেডকে এ দুটি পুরস্কার দেয়া হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, প্রধান বিচারক আব্দুল্লাহ এইচ কাফির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। এই সম্মাননা প্রাপ্তি নিয়ে তিনি বলেন, ‘আমরা এই স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আমাদের আরও ভালো কাজের উৎসাহ জোগাবে। এ প্রকল্প দুটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও লোকবলের দক্ষতা দিয়ে তৈরি করা হয়েছে। যার মাধ্যমে সেবাপ্রাপ্তি আরও সহজ হয়েছে। একই সঙ্গে এগুলো মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ই-টিআইএনের কারণে করদাতারা সহজেই কর সংক্রান্ত সেবা পাচ্ছেন। এছাড়া সিবিভিএমপির মাধ্যমে গ্রাহকদের তথ্য সুরক্ষা নিশ্চিতের সঙ্গে সামাজিক নিরাপত্তার দিকটিকেও সমান ভাবে সাহায্য করছে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102