মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মঙ্গলবার (১০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান-কে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি-র মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ জানুয়ারী এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি ও ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। তিনি আজ সংসদ অধিবেশনে উপস্থিত আছেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102