শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ সিএনজি চালকদের বিরুদ্ধে

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সিএনজি চালকদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও রুটে সিএনজি নির্ধারিত ভাড়া ৫০ টাকা হলেও বাস্তবে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। প্রতিদিন যাতায়াত করা শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে তারা জানান।
একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্ধারিত ভাড়া ৫০ টাকা হলেও আমাদের কাছ থেকে জোর করে ২০-৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এতে প্রতিদিন বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের।
অন্যদিকে সিএনজি চালকদের দাবি, গ্যাস সংকটের কারণে স্বাভাবিকভাবে গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক সময় বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। এ কারণে তারা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102