শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

লকডাউনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আহ্বান ডিআরইউর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কঠোর বিধি-নিষেধ চলাকালে গণমাধ্যমকর্মীরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ডিআরইউ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই আহ্বান জানান।

সংবাদ বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধ চলাকালে গণমাধ্যমকর্মী তথা সাংবাদিক, সংবাদপত্র, টেলিভিশন ও নিউজ পোর্টালে কর্মরত অন্যান্য কর্মীরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হন সে বিষয়ে সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

‘একই সঙ্গে ডিআরইউ নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যকে নিজ নিজ পেশাগত পরিচয়পত্র সঙ্গে রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, সরকার ঘোষিত বিধি-নিষেধের মধ্যে গণমাধ্যমকে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) জরুরি সেবার অধিভূক্ত করা হয়েছে। যা বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনের ১.৮ নাম্বার শর্তে উল্লেখ করা হয়েছে। তবুও অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে দেখা যায় যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানামুখি হয়রানির শিকার হয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102