শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঘুস দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: প্রশ্ন: কেউ যদি ঘুস দিয়ে চাকরি নেয় তাহলে কি সে জাহান্নামী হবে? উত্তর: কেউ যদি কারো কোনো হক (অধিকার) নষ্ট করে, ক্ষতি করে বা অধিকারভুক্ত কোনো কিছু ছিনিয়ে নেয় এবং ঘুস ছাড়া সেই হক ফিরিয়ে দিতে অথবা ক্ষতি করা থেকে বিরত থাকতে অস্বীকার করে, তাহলে ওই একান্ত অপারগ মাজলুম ব্যক্তির জন্য নিজের অধিকার রক্ষার্থে জালিমকে টাকা বা সম্পদ দেওয়া বৈধ। তবে ওই জালিমের জন্য তা গ্রহণ করা হারাম হবে।চাকরি পাওয়ার আগেই সে চাকরির নির্ধারিত পদ, বেতন ইত্যাদির ওপরে চাকরিপ্রার্থীর হক বা অধিকার সাব্যস্ত হয়না বরং চাকরির জন্য নির্বাচিত হওয়ার পরে, চাকরি পাওয়ার পরে সেগুলো তার অধিকারভুক্ত হয়।তাই সরকারি বা বেসরকারি কোনো ধরণের চাকরি পাওয়ার আশায়, কর্মকর্তাদের কনভিন্স করার জন্য ঘুস দেওয়া বৈধ হবে না।তবে হক সাব্যস্ত হওয়ার পরে কোনো কর্মকর্তা যদি ‘ঘুস না দিলে চাকরি বাতিল করে দেওয়ার হুমকি’ দেয় এবং হুমকিদাতা তা করার ক্ষমতা রাখে তাহলে তাকে তার চাওয়া সম্পদ প্রদানের মাধ্যমে নিবৃত্ত করা বৈধ। তবে মুমিন মুসলমানদের জন্য এই অনুমতির বিষয়টা একান্ত অপারগ পরিস্থিতিতে পালন করা উচিত।অর্থাৎ মাজলুম ব্যক্তি যদি বৈধ কোনো পন্থায় নিজের হক উদ্ধার করার সক্ষমতা রাখে তাহলে সে তাই করবে। আর যদি বৈধ পদ্ধতিতে উদ্ধার করার সক্ষমতা না থাকে তাহলে অর্থ প্রদানের মাধ্যমেও অধিকার রক্ষা করতে পারে।তথ্যসূত্র: রদ্দুল মুহতার, খণ্ড-৯, পৃষ্ঠা-৬০৭, ফাতহুল ক্বাদীর,খণ্ড-৭,পৃষ্ঠা-২৫৫, বাহরুর রায়েক,খণ্ড-৬,পৃষ্ঠা-২৬২

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102