শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারে একদিনে আরও ৪১ জনের করোনা শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন।শনিবার (২৬ জুন) মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানোংগ এ তথ্য নিশ্চিত করেন।সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬১টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন আক্রান্তের হার ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নেই কোনো সুস্থতার খবর।এদিকে জেলায় এ পর্যন্ত ২ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। আর জেলায় করোনায় মারা গেছেন ৩৪ জন।উল্লেখ্য, মৌলভীবাজারের বাইরে সিলেট, ঢাকা বা অন্য কোথাও জেলার কেউ করোনা পরীক্ষার নমুনা দিলে, সে তথ্য বা টেস্ট রিপোর্ট মৌলভীবাজারের হিসেবে অর্ন্তভুক্ত করে না মৌলভীবাজার সিভিল সার্জন অফিস। সেটি সংশ্লিষ্ট জেলার করোনার হিসাবে অর্ন্তভুক্ত করা হয়। এ হিসেবে ধরা হলে মৌলভীবাজারের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হবে।এদিকে করোনা প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট এবং মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102