রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে

বর্নিল আয়োজনে হারমনি ফেস্টিভ্যাল শুরু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১ এই পর্যন্ত দেখেছেন

বর্ষাকে কেন্দ্র করে চায়ের দেশ শ্রীমঙ্গলে আয়োজিত ‘হারমনি ফেস্টিভ্যাল’কে ঘিরে সরকার ও দেশের বিভিন্ন জাতি গোষ্ঠী এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে।

‎এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হচ্ছে।

‎উল্লেখ্য, পর্যটন শিল্পের বিকাশ এবং দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে আগামী ২১ জুন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

‎শুক্রবার (১৯ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে আয়োজিত তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে। আমরা চাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, তা পর্যটনের সম্পদে রূপান্তরিত হবে; কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

মন্ত্রী বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল। এখানে এবং এর আশপাশে প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও জীবনধারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বর্ণিল করেছে।

‎তিনি বলেন, হারমনি ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলা। এবারের উৎসবে ১৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উপস্থাপনা।

‎তিনি আশা প্রকাশ করে ন, হারমনি ফেস্টিভ্যাল দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং সাংস্কৃতিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আয়োজকরা জানান, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  প্রতিমন্ত্রীএম. রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102