শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাবা শরিফ-মদিনায় আজকের জুমআ পড়াবেন যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫১৭ এই পর্যন্ত দেখেছেন

মনিরুজ্জামান, সৌদি আরব: পবিত্র নগরী মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে জিলকদ মাসের তৃতীয় জুমআ। খুতবাহ প্রদান ও জুমআর নামাজ পড়ানোর জন্য দুইজন প্রসিদ্ধ খতিব নির্বাচন করেছে হারামাইন কর্তৃপক্ষ।মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়েই অনুষ্ঠিত হবে আজকের জুমআ। যথাযথ দিকনির্দেশনা মেনেই দুই পবিত্র মসজিদে জুমআর খুতবাহ শুনবেন এবং নামাজ পড়বেন মুসল্লিরা।আজ ২৫ জুন ২০২১ মোতাবেক ১৫ জিলকদ (সৌদিতে) কাবা শরিফ ও মদিনায় খুতবাহ ও জুমআর নামাজ পড়াবেন কাবা শরিফ ও মদিনার প্রবীণ দুই প্রসিদ্ধ ইমাম। হারামাইন কর্তৃপক্ষ আজকের জুমআর জন্য যাদের নির্বাচিত করেছেন, তারা হলেন-> কাবা শরিফপ্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও শায়খ ড. ফয়সাল বিন মাজিল গাজাওয়ায়ি।> মসজিদে নববিইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102