শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৬০ এই পর্যন্ত দেখেছেন

লালপুর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশব‍্যপী আশ্রয়ণ প্রকল্পের ২য় পর্যায়ে নাটোরের লালপুরে ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।রোববার(২০ জুন)সকাল ১০ টার সময় একযোগে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ রত্ম শেখ হাসিনা যুক্ত হয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। লালপুর উপজেলার নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি ) শাম্মী আক্তারের সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের অডিটেরিয়াম হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১(লালপুর- বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম,লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি।

এ ছাড়াও লালপুর উপজেলার একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী,লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আ,স,ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দীন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু,সদস্য ফিরোজ আল হক ভুইয়া,গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক রোকনুল ইসলাম রোকন,ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী,আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী,উপজেলা পরিষদের কর্মকর্তা,সাংবাদিক বৃন্দ ও উপকার ভোগী পরিবারগন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102