মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

ভিডিও অব দ্য ইয়ার মিউজিক অ্যাওয়ার্ডে সেরা টেইলর সুইফ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সদ্য যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হয়ে গেলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে সেরা সম্মানজনক পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। এ আসরের ‘ভিডিও অব দ্য ইয়ার’সহ তিনটি পুরস্কার জিতেছেন টেইলর। তিনিই প্রথম গায়িকা যিনি ক্যারিয়ারে তিনবার ভিডিও অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন।

বিবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, এ গায়িকা ভিডিও অব দ্য ইয়ার জিতেছেন ‘অল টু ওয়েল: দ্য শর্টফিল্ম’র জন্য। তার এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোজা ক্যাট, ড্রেক, এড শিরান, হ্যারি স্টাইল, লিল নাস এক্স-জ্যাক হারলো ও অলিভিয়া রদ্রিগোর মতো শিল্পীরা। তিনি‘বেস্ট লং ফর্ম ভিডিও’র সেরা পরিচালকের পুরস্কারও জেতেন।

গায়িকা বলেন, আমি খুবই সম্মানিত বোধ করছি, যদি ভক্তদের কথা না ভাবতাম, আমি এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি বানাতে পারতাম না। সব অ্যালবাম ফের রেকর্ডও করতে পারতাম না।

এর পরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দিলেন সুখবর। আসছে তার নতুন অ্যালবাম।

এছাড়াও যারা যারা এ পুরষ্কার জিতেছেন: র‍্যাপার জ্যাক হার্লো ও লিল নাস এক্স ইন্ডাস্ট্রি বেবির জন্য ‘সেরা সহযোগী’র পুরস্কার জিতেছেন। হ্যারি স্টাইলসের ‘হ্যারিস হাউস’ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে। নিকি মিনাজ ও চিলি পেপারস সেরা হিপ-হপ ও সেরা রকের জন্য পেয়েছেন।

‘গ্রুপ অব দ্য ইয়ার’ জনপ্রিয় কোরিয়ান মিউজিক ব্যান্ড ‘বিটিএস’। ‘গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড’ জিতেছেন রেড হট চিলি পিপারস।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102