বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে গির্জায় গোলাগুলিতে নিহত ২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি গির্জায় গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির আলাবামা অঙ্গরাজ্যের একটি গির্জায় গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

ভেস্তাভিয়া হিলস শহরের পুলিশ বিভাগ ফেসবুকে জানিয়েছে, শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে বৃহস্পতিবার গোলাগুলির এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজন হেফাজতে নেওয়া হয়েছে।

চার্চটি ওয়েবসাইটে জানিয়েছে, বৃহস্পতিবার গির্জায় পটলাক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের মধ্যেই গোলাগুলির ওই ঘটনা ঘটে।

পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার বলেন, একা একজন হামলাকারী গির্জায় ঢুকে গুলি শুরু করে। এসময় তিনজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন এবং অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গান ভায়োলেন্স আর্কাইভ নামে একটি বেসরকারি সংস্থার তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে বন্দুক তথা আগ্নেয়াস্ত্র সহিংসতায় ২০ হাজারেরও বেশি লোক মারা গেছে। এর মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102