মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

সংসদে বাংলাদেশ পর্যটন করপোরেশন বিল ২০২২ পাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৮৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে মঙ্গলবার বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল, ২০২২ পাস করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন বিকাশে ১৯৭২ সালের মূল আইন আরো যুগোপযোগী করতে কতিপয় বিধান সংযোজন করে বেশ কিছু  সংশোধনী অন্তর্ভুক্ত করা  হয়েছে। এরমধ্যে  পর্যটন বোর্ডের চেয়ারম্যান পদটি আলাদা করার বিধান করা হয়েছে। বিদ্যমান আইনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানই পদাধিকার বলে এ দায়িত্ব পালন করতেন। 
এছাড়া বিলে পর্ষটকের সংজ্ঞায় সংশোধনী এনে নতুন সংজ্ঞা আনা হয়। বিলে পর্ষটন  করপোরেশনের মুলধন বৃদ্ধি, এ খাতে বিনিয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সংশোধনী আনা হয়েছে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ,রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ,  মোশাররফ হোসেন, রুমীন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই,বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধন প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। 
এছাড়া আজ সংসদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন এবং বিশেষাধীকার) বিল, ২০২২ উত্থাপন করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন। 
পরে পরীক্ষা- নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102