বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপ

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন,  মহান ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সৃষ্টিশীল একজন মানুষ। মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের স্বপক্ষে তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রানিত করবে। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্‌ফার চৌধুরী স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102