সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রমজানে ইবাদতে সহায়ক হতে পারে মোবাইল অ্যাপ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

সাইফ আহমাদ: বছরঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম ধর্মাবলম্বীদের ইবাদতের অন্যতম মাস মাহে রমজান। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা নানা রকম ইবাদত যেমন, রোজা রাখা, সেহরি করা, ইফতার, বিভিন্ন দোয়া পড়া, কুরআন তেলাওয়াতসহ আরও বিশেষ আমল করে থাকেন।

এসব ইবাদতে সহায়ক হতে পারে মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো সেহরি, ইফতারের সময় জানিয়ে দেবে। জানা যাবে রমজানের ফজিলত, রোজা রাখার নিয়তসহ বেশকিছু দোয়া। কয়েকটি অ্যাপ নিয়ে বিস্তারিত লিখেছেন- সাইফ আহমাদ

মাহে রমজান ২০২২

রমজানের যেসব অ্যাপ রয়েছে তার মধ্যে মাহে রমজান ২০২২ অ্যাপটিতে হিজরি ১৪৪৩ হিজরি সালের রমজানের সময়সূচি দেওয়া আছে। সেখানে বিভিন্ন দোয়া ও রোজার নিয়ত দেওয়া আছে। রয়েছে পবিত্র কুরআনসহ আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ। চাইলে অ্যাপ থেকেই যে কেউ তসবিহ গুনতে পারবেন। সেটিংস থেকে আপনি কোনো জেলার সময়সূচি জানতে চান সেটিও নির্বাচন করা যাবে। অ্যাপটি সেহরি ও ইফতারের আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। ১১ মেগাবাইট সাইজের ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপটি এ ঠিকানা থেকে (shorturl.at/bpNU6) ডাউনলোড করা যাবে।

মুসলিম’স ডে

গুগল প্লে স্টোরের ২০১৫ সাল থেকে মুসলিমস ডে অ্যাপটি রয়েছে। শুরুতে অ্যাপের নাম ছিল App Of Ramadan. পরবর্তীতে ওই নামটি পরিবর্তন করে Muslims Day করা হয়। এ অ্যাপটি সব ধরনের আপত্তিকর ও অশালীন বিজ্ঞাপনমুক্ত।

অ্যাপটিতে রয়েছে রমজান মাসের সেহরি, ইফতারের ক্যালেন্ডার, সেহরি ও ইফতারের কাউন্টডাউন টাইমার। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়সূচি। রয়েছে নামাজের কাউন্টডাউন টাইমার। এ ছাড়াও ৪.৯ রেটিং পাওয়া এ অ্যাপটি সাজানো হয়েছে-দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দুআ- সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আর্টিকেল-নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ মাসআলা-সুন্নাহসম্মত (মাসনূন) আমল-সমাজে প্রচলিত ভুল ও কুসংস্কারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে। বিশ্বের যে কোনো স্থান থেকে অ্যাপটি চালু করলেই ওই স্থানের পাঁচ ওয়াক্ত নামাজের সময়, নফল নামাজের সময় ও সেহরি ও ইফতারের সময়সহ সবকিছু হোম পেজেই প্রদর্শিত হবে। ইউজারকে শুধু একবারের জন্য জিপিএস লোকেশন চালু করতে হবে। এ ঠিকানা (shorturl.at/jptC3) অ্যাপটি ডাউনলোড করা যাবে।

রমজানের আমল ও ফজিলত

এই অ্যাপটিতে পবিত্র রমজানের ৩০ দিনের আমল ও ফজিলত সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে মুসাফির ও অসুস্থ ব্যক্তির রোজা পালনের নিয়মসহ আরও নানা বিষয়ের মাসলা মাসায়েল। প্লে-স্টোরে ৪.৬ রেটিং পাওয়া ৫.৭ মেগাবাইটের এ অ্যাপটি ইতোমধ্যেই ৫ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এখান (shorturl.at/cpKX6) থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

মাহে রমজান অ্যাপ

মাহে রমজান অ্যাপ ২০২২ একটি ফ্রি অ্যাপ। এ অ্যাপের মধ্যে রয়েছে রমজান ২০২২-এর সেহরি এবং ইফতারের সময়সূচি। অ্যাপে যেসব ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম- * বাংলাদেশের ৮ বিভাগের রমজানের সময়সূচি * সেহরি এবং ইফতারের দোয়া * কিবলা কম্পাস * তারাবির সালাতের নিয়ম।

এ ছাড়াও বিশেষ একটি ফিচার রয়েছে যা সচরাচর অন্য অ্যাপে পাওয়া যায় না সেটি হলো-জাকাত ক্যালকুলেটর। এর মাধ্যমে সহজেই জাকাতের হিসাব করে নিতে পারবেন। আধুনিক ইউজার ইন্টারফেস থাকায় অ্যাপটি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করবেন রমজান ইবাদতকারীরা। এখান (shorturl.at/lJTXY) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102