মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

অ্যাপলের একাধিক সেবা বিঘ্নিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: ব্যাপক বিভ্রাটের কবলে পড়ে অ্যাপ স্টোর, আইক্লাউড, ম্যাপস, পডকাস্ট, অ্যাপলটিভিপ্লাস এবং আই মেসেজসহ অ্যাপলের ডজনখানেক অনলাইন সার্ভিস।

প্রায় তিন ঘণ্টা এ নেটওয়ার্কগুলো ডাউন অবস্থায় ছিল বলে জানা গেছে। অ্যাপলের একাধিক সেবা ব্যবহার করতে পারছেন না? আপনি একা না। ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে একাধিক গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হওয়ার তথ্য প্রকাশ হয়েছে। সতর্কীকরণ নোটে বলা হয়েছে, কিছু ব্যবহারকারী সেবাটি পুরোপুরি ব্যবহার করতে পারছেন না। আবার কারও কারও সেবা ধীরগতিতে কাজ করছে। ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের গারমান অ্যাপলের সেবাগুলোর বিষয়ে খেয়াল রাখছিলেন। প্রথমে তিনি পডকাস্ট অ্যাপের পাশাপাশি অ্যাপল বিজনেস ম্যানেজার ও স্কুলওয়ার্কের মতো সেবাগুলো বিঘ্নিত হওয়ার বিষয়টি লক্ষ্য করেন। পরে সেগুলো স্বাভাবিক হয়েছে বলে জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102