মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

চোখ বন্ধ করে বিদেশি পরামর্শক নেব না: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:সরকারের উন্নয়ন প্রকল্পে ঢালাওভাবে বা চোখ বন্ধ করে বিদেশি পরামর্শকদের নেয়া হবে না। কেবল প্রয়োজন হলেই বিদেশি পরামর্শকদের নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।মঙ্গলবার (১৮ মে) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।মন্ত্রী বলেন, ‘বিদেশি পরামর্শকদের আমরা স্বাগত জানাই। যতটুকু আমাদের বিচারে কাজে লাগে, ততটুকু নেয়া হবে। ঢালাওভাবে বিদেশি হলেই আমরা নিয়ে নেব, এটা ঠিক না। যাচাই-বাছাই করে যেগুলো আমাদের প্রয়োজন হবে, সেগুলোই নেব। আমরা চোখ বন্ধ করে বিদেশি পরামর্শক নেব না।’কৃষক ও প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে এম এ মান্নান বলেন, ‘বিশ্বে যে ক্ষতি হয়েছে করোনার কারণে, তার মধ্যে আমরা ভালো করেছি। সবচেয়ে ধন্যবাদ আমাদের কৃষক, শ্রমিকদের। তাদের কারণে আমরা প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। প্রধানত কৃষি ও বিদেশি শ্রম খাত থেকে এসেছে।’আজকের এনইসি সভায় নতুন অর্থবছরে (২০২১-২২) এক হাজার ৫১৫টি প্রকল্পের জন্য দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি নয় লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102