সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

জরিমানা পরিশোধে রাজি ফেসবুক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: প্রায় এক দশকের পুরোনো মামলা নিষ্পত্তিতে ৯০ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে ফেসবুক। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ব্যবহারকারীর সংগৃহীত সেসব ডেটা মুছে ফেলতে হবে। ব্যবহারকারীদের ইন্টারনেট কার্যকলাপ ট্র্যাকিংয়ের দায়ে করা মামলার নিষ্পত্তি চাচ্ছেন মেটা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে লগআউট হয়ে যাওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের কার্যকলাপ নজরদারি করত।

সোমবার রাতে মামলা নিষ্পতির প্রাথমিক ফাইল স্যান জোসের ডিস্ট্রিক্ট কোর্টে জমা হয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন, ফেসবুক তাদের প্লাগইন ব্যবহার করে কুকিজ সংরক্ষণ করত এবং যেসব ওয়েবসাইটে সেটি ইনস্টল করা ছিল সেসব ওয়েবসাইটে ব্যবহারকারীদের নজরদারি করত। এরপর ব্রাউজিং হিস্টোরি বিজ্ঞাপনকারীদের কাছে বিক্রি করত। এর আগে ২০১৭ সালে মামলাটি বাতিল হয়েছিল। যদিও ২০২০ সালের এপ্রিলে আবার মামলাটি সচল করা হয়। জরিমানা পরিশোধে রাজি হলেও ফেসবুক ভুল করেছে সেটি স্বীকার করেনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102