সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

করোনামুক্ত বেগম খালেদা জিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালকে এই তথ্য নিশ্চিত করেছেন।সূত্রটি জানায়, বেগম জিয়ার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু উনার ফুসফুস থেকে তিন ব্যাগ ফ্লুইড বের করা হয়েছে। কিন্তু করোনা ভালো হলেও তার শারীরিক অবস্থা ভালো নয়, এজন্য পরিবার ও দল উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাচ্ছেন।নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত সোমাবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এখনো সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।,

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102