বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

আপনি সুরক্ষিত কিনা জানবেন যেভাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বিশ্বজুড়ে সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড চুরি করে নিয়েছে হ্যাকাররা। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। সংস্থাটি জানায়, ক্লাউড স্টোরেজ থেকে পাসওয়ার্ডগুলো হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। যদিও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এনসিএ আরও জানায়, উদ্ধার হওয়া পাসওয়ার্ডগুলো ‘হ্যাভ আই বিন পনড’ ডেটাবেসে মজুত করা হয়েছে। এনসিএ সূত্রের খবর, কয়েক দিন আগে এ বিপুলসংখ্যক পাসওয়ার্ড ক্লাউড স্টোরেজ থেকে হ্যাক করা হয়।

নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আমরা মাঝেমধ্যেই তা পরিবর্তন করে থাকি। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলোও গ্রাহকদের পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দেয়। তবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন দুনিয়ায় পাসওয়ার্ড ভাঙা বা চুরি করা খুব একটা কঠিন কাজ নয়। সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাক হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরই মনের কোণে একটা সন্দেহ উঁকি দিতে শুরু করেছে, তাহলে চুরি হওয়ার তালিকায় আমারটাও নেই তো? এটা জানার জন্য ‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগ ইন করার প্রয়োজন নেই গ্রাহকদের। কোনো মেইল আইডির পাসওয়ার্ড চুরি গিয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে ওই ওয়েবসাইটে গিয়ে ‘পাসওয়ার্ড’ লেখা ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে নিজের পাসওয়ার্ড দিতেই ওয়েবসাইট থেকে বার্তা দেওয়া হবে সেটি হ্যাক হয়েছে কিনা। এনসিএ বলছে, ‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটটি নিরাপদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102