রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৮৩ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আগুনে নিহতদের পরিবারকে আপাতত ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইউনাইটেড কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে।

পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত বছরের ২৭ মে ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লেগে লাইফসাপোর্টে থাকা ৫ রোগীর মৃত্যু হয়। তাঁরা হলেন রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভারনন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব (৫০)। ওই ঘটনায় ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে নিহত রিয়াজুলের স্ত্রী ফৌজিয়া আক্তার, নিহত খোদেজার ছেলে মো. আলমগীর ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহাবুব গত বছর আলাদা তিনটি রিট করেন।

রিটের শুনানি নিয়ে গত বছরের ১৫ জুলাই হাইকোর্টের একক ভার্চ্যুয়াল বেঞ্চ ১৫ দিনের মধ্যে ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এর শুনানি নিয়ে গত বছরের ২১ জুলাই চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। শুনানি নিয়ে গত বছরের ২০ আগস্ট আপিল বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। একই সঙ্গে মোশন (নতুন মামলা) হিসেবে শুনতে পারেন, এমন উপযুক্ত হাইকোর্ট বেঞ্চে রিট দায়ের করতে রিট আবেদনকারীদের নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় রিট আবেদনকারীপক্ষ ওই বেঞ্চে রিটগুলো দাখিল করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক, হাসান এম এস আজিম ও মুনতাসির আহমেদ। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, ইউনাইটেড হাসপাতালে নিহত ৫ জনের জীবন রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। নিহতদের ভুক্তভোগী প্রতি পরিবারকে ১৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও রুলে জানতে চাওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102